আর, আর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি।।
নওগাঁয় ফাঁড়ি ও ডিবি পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে ২০ লিটার চোলাই মদের উপকরন ও দুইশত পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোট ৫ জন আটক। মাদক আইনে মামলা দায়ের।

নওহাটামোড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্স সহ মঙ্গলবার দুপুরে ফাঁড়ি এলাকার চোলাই মাদকের স্পট হিসেবে এলাকার লোকজনের কাছে ব্যাপক পরিচিত ভীমপুর ইউনিয়নের পিড়া গ্রাম ও আদিবাসী পাড়ায় মাদক বিরোধী এক অভিযান চালিয়ে প্রথমে ২০ লিটার চোলাই মদ তৈরীর উপকরন উদ্ধার সহ জরিত থাকার অভিযোগে পিড়া গ্রামের মৃত দেবেন্দ্রনাথের ছেলে গোবিন্দ (৪৫) কে আটক করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আদিবাসী পাড়ার চোলাই মদ ব্যবসার সাথে জরিত নারী-পুরুষরা পালিয়ে যায়। এক পর্যায়ে সঙ্গীয় ফোর্স সহ এস আই মামুনুর রশিদ পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালিয়ে মদ তৈরীর বিভিন্ন উপকরন ও কারখানা গুলো ভেঙ্গে গুড়িয়ে দেন। নাম প্রকাশ না করার শর্তে এলাকার দুজন যুবক জানান, ফাঁড়ি পুলিশ যদি মাঝেমাঝেই আজকের মতো অভিযান চালায় তাহলে মাদক ব্যবসায়ীরা আগামীতে মাদকের ব্যবস্যা ছাড়তে বাধ্য হবেন, জানিয়ে তারা আরো বলেন, এ অভিযানের পাশাপাশি পিড়া গ্রামের একজন গডফাদার আছেন, সেই গড ফাদারই মাদক তৈরীর জন্য মাদক ব্যবসায়ীদের কাছে মাদক তৈরীর গুড় সহ উপাদান সরবরাহ করেন তার বিরুদ্ধে ও আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। এব্যাপারে এস আই মামুনুর রশিদ মাদক বিরোধী অভিযান পরিচালনা ও মাদক তৈরীর উপকরন সহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মহাদেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে একই দিন মঙ্গলবার দিবাগত রাতে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ জেলার রানীনগর উপজেলা সদরের হাসপাতাল মোড়ে গোপন সংবাদের সুত্র ধরে অবস্থান নিয়ে অভিযান চালিয়ে দুইশত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ কেনাবেচার সাথে জরীত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেন। আটককৃতরা হলেন, রানীনগর উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের আব্দুল জলিলের ছেলে সোহাগ ওরফে বাবু (৩০), মোজাম্মেল হকের ছেলে রায়হান (২৬), সাত্তারের ছেলে মানিক (২২) ও মজিবর রহমানের ছেলে লিটন (৩২)।
রানীনগর থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটককৃতদের বিরুদ্ধে রানীনগর থানায় রাতেই মামলা দায়ের করেছেন।
You must be logged in to post a comment.