নওগাঁয় প্রান্তিক জনগোষ্টির মাঝে ১০ লাখ টাকার ঋন বিতরন

নওগাঁ প্রতিনিধি
সোমবার, ১ নভেম্বর, ২০২১, ৭:০০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী ঘোষিত প্রান্তিক জনগোষ্টির জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রদত্ত প্রনোদনা ঋন বিতরন অনুষ্ঠান নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন-অর রশীদ।
রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুরো বাংলাদেশ নওগাঁ শাখা এর আয়োজন করে।
বুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শিহাব রায়হান, বুরো বাংলাদেশ রংপুর বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোঃ আব্দুছ ছালাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এফএনবির জেলা কমিটির সভাপতি ও রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, বুরো বাংলাদেশের এলাকা ব্যবস্থাপক সেলিম হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রি প্রমুখ বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি ১৪ জন প্রধানমন্ত্রী ঘোষিত প্রান্তিক জনগোষ্টির মাঝে ১০ লাখ টাকার ঋন বিতরন করেন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ