আর, আর চৌধুরী, নওগাঁ ।।
নওগাঁর সাপাহার উপজেলা সদরে অবস্থিত সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী মোঃ জোনাঈদ (৮) শ্বাস কষ্ট জনীত রোগে আক্রান্ত হয়ে তার নিজ বাসায় মৃত্যুবরণ করেছে। ইন্না …..রাজিউন। মৃত প্রতিবন্ধী জোনাঈদ উপজেলা সদরের চৌধুরী পাড়ার মোঃ জিয়াউর রহমান এর ছেলে। জোনাঈদ সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ে ৯মাস যাবত লেখা পড়া করে আসছিল। তার পারিবারিক সূত্রে জানা গেছে কয়েক সপ্তাহ থেকে সে শ্বাস কষ্ট জনীত রোগে ভুগছিল।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) জোহর নামাজের পর তাকে স্থানীয় চৌধুরী পাড়ার পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। প্রতিবন্ধী শিশু জোনাঈদের অকাল মৃত্যুতে তার বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীগন এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।
You must be logged in to post a comment.