আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁয় পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-৫। জেলার নওহাটামোড় পুলিশ ফাঁড়ি এলাকায় বৃহস্পতিবার পৃথক ঘটনায় বালুবাহী ট্রাকের চাপায় এক বাই-সাইকেল আরোহীর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। এছাড়া একজন মিষ্টি ব্যবসায়ী ও চার্জার চালক সহ আহত হয়েছেন আরো ৫ জন।
নওহাটামোড় ফাঁড়ি পুলিশ ও স্থানিয় সুত্র জানান, বৃহস্পতিবার সকালে নওগাঁ জেলা শহরের শাকিব ফিলিং ষ্টেষনের নাইট গার্ড মজিবর রহমান মন্টু (৫৮) ডিউটি শেষে বাই-সাইকেল যোগে নিজ বাড়ি মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের আলীপুর গ্রামে ফেরার পথে ঘটনাস্থল নওহাটামোড় চৌমাশিয়া নামক স্থানে পৌছলে এসময় মহাদেবপুর থেকে নওগাঁ অভিমুখি দ্রুতগামী বালুবাহী ট্রাক (নাং ঢাকা-ড-৩৩৩৩) নিয়ন্ত্রন হারিয়ে বাই-সাইকেল আরোহী মজিবর রহমান মন্টু কে চাপাদিয়ে ট্রাকটি সড়কের ধারের গর্তে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাই-সাইকেল আরোহী মজিবর রহমান মন্টুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়।
নওহাটামোড় পুলিশ ফাঁড়ির এস আই মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করা হয়। তবে ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

অপরদিকে একই দিন সকালে নওহাটামোড় পুলিশ ফাঁড়ি এলাকার সরস্বতীপুর বাজার নামক স্থানে
(এসি আই ) অটো রাইচ মিল লিঃ এর সামনে পাকাসড়কে সাড়ি বেঁধে রাখা ট্রাকের সাথে ভ্যান এর সংঘর্ষে সরস্বতীপুর বাজারের সুনামধন্য মিষ্টি ব্যবসায়ী মোঃ রবিউল আলম রবি (৩৪) মারান্তকভাবে আহত হলে তাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে রাজশাহীতে রেফার্ড করেছেন। সংবাদ সংগ্রহকালে রবির স্বজনরা জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে তার অবস্থা আশংখাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এছাড়া ও একই দিন দুপুরে নওহাটামোড় চৌমাশিয়া বাজারে মিনি ট্রাকের সাথে চার্জার এর সংঘর্ষ ঘটলে এসময় চার্জার চালক সহ চার্জারের ৩ জন যাত্রী মোট ৪ জন আহত হয়েছেন বলে স্থানিয়রা জানালে ও আহতদের নাম ঠিকানা জানাতে পারেননি স্থানিয়রা।
You must be logged in to post a comment.