নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাত ও বিদ্যুৎ পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৯:৪৭ পূর্বাহ্ন

নওগাঁয় বিদ্যুৎ পিষ্ট ও বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় বজ্রপাতে ৩ টি গরু মারা যায়। এ মৃত্যুর ঘটনাগুলো ঘটে, নওগাঁর মহাদেবপুর, মান্দা ও আত্রাই উপজেলায়।

স্থানিয় সুত্র জানায়, মহাদেবপুর উপজেলার বেলঘরিয়া নামক স্থানে “বন্ধন চাউল কলের” (রাইচ মিলের ড্রাইভার) লক্ষন প্রামানিক (৬৬) এর মৃতদেহ শুক্রবার ২ সেপ্টেম্বর সকালে “বন্ধন চাউল কল” বয়লারের চাতালে পড়ে থাকতে দেখতে পান ঐ প্রতিষ্ঠানে কর্মরত অপর লোকজন। নিহত লক্ষন প্রামানিক বেলঘরিয়া গ্রামের মৃত রাম রতন প্রামানিকের ছেলে। মহূর্তের মধ্যে ঘটনাটি জানাজানি হলে স্থানিয়রা ঘটনাটি পুলিশকে জানায়। খবর পেয়ে মহাদেবপুর-বদলগাছী (সার্কেল) এটিএম মাইনুল, মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শণ করার পর দুপুরে নওহাটামোড় পুলিশ ফাঁড়ির এস আই জিয়াউর রহমান ঘটনাস্থলে প্রাথমিক সুরত হাল রির্পোট অন্তে মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।

মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে এসআই জিয়াউর রহমান জানান, ঘটনার খবর পেয়ে উর্দ্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করার পরই সুরত হাল রির্পোট অন্তে মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, নিহতের স্বজন ও চাতাল মালিক পক্ষ বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে জানালেও  মৃত্যুর সময় ঘটনাস্থলে কেউ ছিলনা বা সরাসরি দেখেনি, এছাড়া নিহতের মাথায় ডান সাইডে আঘাতে চিহ্ন ছিলো, ময়না তদন্তের রির্পোট আসার পর মৃত্যুর সঠিক কারন জানাযাবে বলেও জানান তিনি।

অপরদিকে নওগাঁর মান্দা উপজেলায় গোবিন্দপুর গ্রামে শুক্রবার দুপুরে বজ্রপাতে মোহনি ওরফে মোহন প্রামানিক (৬৮) নামের একজন কৃষকের মৃত্যু হয়েছে। এসময় ঐ কৃষকের  ৩ টি গরু মারা যায় বজ্রপাতে।

নিহতের ছেলে অসিম প্রামানিক জানান, দুপুরে আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয় এবং বৃষ্টি শুরু হলে আমার বাবা সে সময় খলিয়ানে থাকা গরু গোয়াল ঘড়ে তোলার জন্য গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই আমার বাবার মৃত্যু হয় সেই সাথে ৩ টি গরু মারাযায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানিয় মান্দা থানার ওসি।

এছাড়াও একইদিন বিকেল ৩ টারদিকে নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুকাপাড়া গ্রামের মাঠ থেকে গরু আনতে গিয়ে আলাউদ্দিন (৩৯) নামের একজন চা বিক্রেতা’র বজ্রপাতে মৃত্যু ঘটে। নিহত আলাউদ্দিন হাটকালুকাপাড়া গ্রামের “গ্রাম পুলিশ” নাছের উদ্দিনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আত্রাই থানার ওসি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ