নওগাঁয় পূর্ব বিরোধের জেরে দোকান ভাংচুর ও মারপিট

নওগাঁ প্রতিনিধি
মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:১২ অপরাহ্ন

নওগাঁর মহাদেবপুরে পূর্ব বিরোধের জেরধরে দরিদ্র পরিবারের উর্পাজণের পথ চায়ের দোকান ভাংচুর ও মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে মহাদেবপুর উপজেলার সরস্বতীপুরহাট বাজারে ১৩ সেপ্টেম্বর সোমবার সন্ধায়। ঐদিন ঘটনার সময় বাজারের মিঠুন হোসেন নামের দরিদ্র এক চা দোকানীকে মারপিট করে তার দোকান ভাংচুর করেন প্রতিপক্ষরা।

সরস্বতীপুর বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক আরিফুজ্জামান আরিফ দোকান ভাংচুর ও মারপিটের সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে জানান, কারো সাথে কোন দোকানীর যদি ব্যবসা সম্পর্কে বিরোধ থাকে সে ব্যাপারে বাজার সমিতি বা প্রশাসনের আশ্রয় নিতে পারতেন, তাইবলে দলবদ্ধভাবে এসে এভাবে দোকানে হামলা চালিয়ে ভাংচুর সহ দোকানীকে মারপিট করা ঠিক হয়নি জানিযে তিনি বলেন, এব্যাপারে ক্ষতিগ্রস্থ্য দোকানীকে আইনানুগ পদক্ষেপ নিতে প্রশাসনের দারস্ত হতে বলা হয়েছে।

স্থানিয় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহ এলাকার বেশ কযেকজন জানান, সম্পতি বাজারে জুয়া খেলা ও মাদক সেবনের প্রতিবাদ করায় মোসলেম সরদার ওরফে পচু (৫৭) নামে এক ব্যাক্তিকে বাঁশদিয়ে মারপিট করেন জুয়াড়ী ও মাদক সেবীরা এরপর আবারো দোকানে হামলা ভাংচুর ও মারপিটের ঘটনা খুবই দুঃখজনক জানিয়ে এসব বন্ধে প্রশাসনের আশু পদক্ষেপ কামনা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ