নওগাঁয় পুলিশ সেবা সপ্তাহের শুভ উদ্বোধন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯, ৪:০৩ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।

“পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন“ এই প্রতিপাদ্য নিয়ে ফেষ্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে নওগাঁয় পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসাবে রবিবার (২৭ জানুয়ারি) সকালে সদর মডেল থানা চত্বরে এর শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক। এসময় অন্যান্যের মধ্যে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, ডিআইও ওয়ান মোসলেম উদ্দীন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, ট্রাফিক ইন্সপেক্টর গোলাম সারোয়ার, ওসি তদন্ত আনোয়ার হোসেন, ওসি অপারেশন ফাইসাল হোসেনসহ পুলিশের অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ