নওগাঁয় পুলিশ সেবা সপ্তাহে লিফলেট বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯, ১:৩৮ পূর্বাহ্ন
নওগাঁ জেলা শহরের মুক্তির মোড়ে অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক পুলিশ সেবা সপ্তাহ লিফলেট বিতরণ করেন...

আরআর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।।

‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে জেলা পুলিশের লিফলেট বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার ৩১ জানুয়ারী’১৯ সকালে শহরের মুক্তির মোড়ে প্রধান অতিথি হিসাবে লিফলেট বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, ডিএসবির সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হোসেন, সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, ডিআইও ওয়ান মোসলেম উদ্দীন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, ওসি তদন্ত আনোয়ার হোসেন, ওসি অপারেশন ফয়সাল হোসেনসহ পুলিশের অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ