নওগাঁর সাপাহার উপজেলায় পুলিশের নকল পোশাক সহ এক মোটরসাইকেল ছিনতাইকারীকে আটক করেছে সাপাহার থানা পুলিশ।
সোমবার ৪ অক্টোবর দুপুরে প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেন থানা পুলিশ।
রবিবার দিবাগত রাত ২টারদিকে সাপাহার থানার ওসি (তদন্ত) আল মাহমুদ এর নের্তৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিশ্চিন্তপুর দিঘীপাড়া গ্রামে আক্তার হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে আক্তার হোসেন কে আটক করেন।
উল্লেখ্য- গত ২ অক্টোবর শনিবার দিবাগত রাত সাড়ে ৯টারদিকে উপজেলার খঞ্জনপুর রামরামপুর গ্রামের ওসমান গনীর ছেলে শান্ত হোসেন সাপাহার বাজার হতে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে ইসলামপুর ও খঞ্জনপুরের মাঝামাঝি স্থানে পৌছালে এসময় পুলিশের পোশাক পরিহীত কিছু ছিনতাইকারী তাকে দাঁড় করায় এবং কিছু বুঝে ওঠার আগেই অভিনব কায়দায় শান্ত’র বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিশ্চিন্তপুর দিঘীপাড়া গ্রামে আক্তার হোসেনের বাড়ীতে অভিযান পরিচালনা করার সময় তার স্বয়ন ঘরে তল্লাশী করে আর্ম পুলিশ ব্যাটালিয়নের ১সেট নকল পোশাক , ৫টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ১টি হাসুয়া, একটি এন্টিকাটার, ৩টি টর্চ লাইট ও ১টি বড় মাপের লোহাকাটা প্লাস উদ্ধার করে ছিনতাইকারী আক্তার হোসেনকে আটক করা হয়।
সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার জানান, আটককৃত আক্তার হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল ছিনতাই করার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন এবং ছিনতাইকৃত মোটর সাইকেলটি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। এছাড়া আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে আজ সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
You must be logged in to post a comment.