নওগাঁয় পুলিশের পৃথক অভিযানে হেরোইনসহ দুইজন গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১, ৮:৪০ অপরাহ্ন

নওগাঁর রাণীনগর থানা পুলিশের পৃথক অভিযানে মাদক কারবারি মিঠু প্রামানিক (৩০) ও আবদুল জলিল (৩৫) নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় মিঠুর নিকট থেকে প্রায় ৮হাজার টাকা মুল্যের ৮পুড়িয়া হেরোইন উদ্ধার করে। বুধবার দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত দুইজনকে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রাণীনগর থানার পরিদর্শক শাহিন আকন্দ জানান, বুধবার রাতে পুলিশের টহল চলাকালে একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ সহকারী উপপরিদর্শক জহুরুল ইসলাম উপজেলার আবাদপুকুর বাজার এলাকায় সন্দেহ জনকভাবে মিঠু প্রামানিককে তল্লাশী করে।

এ সময় তার নিকট থেকে প্রায় ৮ হাজার টাকা মূল্যের ৮পুড়িয়া হেরোইন উদ্ধারসহ তাকে গ্রেফতার করে। মিঠু উপজেলার ভেটি গ্রামের বুলু প্রামানিকের ছেলে। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।

এ ছাড়া একই রাতে উপজেলার সিংড়া ডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি আবদুল জলিল (৫০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার জলিল ওই গ্রামের মৃত এরশাদ সাকিদারের ছেলে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ