আর, আর চৌধুরী, নওগাঁ ।।
পুলিশি বাধার কারনে কালো পতাকা মিছিল করতে পারেনি নওগাঁ জেলা বিএনপি। পরে পুলিশ বেষ্টনীর মধ্যে রবিবার বেলা সাড়ে ১২টা থেকে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে।
জেলা বিএনপির সভাপতি সভাপতি আলহাজ্ব নাজমুল হক সনির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লেঃ কর্নেল অবঃ আব্দুল লতিফ খান, জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক এমপি ও জেলা বিএনপির সহ-সভাপতি রায়হান আকতার রনি, সাবেক সহ সভাপতি মাষ্টার হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম টুকু ও আমিনুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জেড এইচ খান মানিক, প্রচার সম্পাদক শহীদুল আলম পবলুসহহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দের উপর ফরমায়েশী রায়ের তিব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এর আগে খন্ড খন্ড মিছিল করে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জমা হয়।
You must be logged in to post a comment.