নওগাঁয় পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ৯:৪০ পূর্বাহ্ন

নওগাঁয় পুকুরের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৪ জন শিশুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর দেরটা থেকে ২ টারদিকে নওগাঁ জেলা শহরের আরজি নওগাঁ মহল্লার নামা শিকারপুরে মোন্নার পুকুর নামক পুকুরে এ ৪ শিশুর মর্মান্তিক মৃত্যুর দূর্ঘটনাটি ঘটে।

নিহত শিশুরা হলেন, নওগাঁ জেলা সদর উপজেলার নামা শেরপুর গ্রামের টিপু সুলতান টুকুর মেয়ে সুরাইয়া আক্তার (১২) ও ছেলে ফরহাদ হোসেন (৮), একই গ্রামের সালাম মণ্ডলের মেয়ে খাদিজা আক্তার (১০), আনার মণ্ডলের মেয়ে আশা খাতুন (১৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে ৬ জন শিশু। এক পর্যায়ে ফরহাদ, সুরাইয়া, আশা ও খাদিজা নামে ৪ শিশু পানিতে ডুবে যায়। বাকি ২ জন শিশু পুকুর পাড়েই ছিলো। তারা কান্না শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এরপর তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ৪ জন শিশুকেই মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ওসি মোঃ নজরুল ইসলাম জুয়েল বলেন, মর্মান্তিক এঘটনার খবর পেয়ে সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। নিহত শিশুদের পরিবার তথা স্বজনদের সাথে কথা বলে জানা যায়, শিশুরা গোসল করতে পুকুরে নেমে খেলার সময় পানিতে তলিয়ে মৃত্যু বরণ করেছে। এব্যাপারে স্বজনদের কোন অভিযোগ না থাকায় স্বজনরা শিশুদের মৃতদেহ দাফন সম্পূর্ণ করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ