আর, আর চৌধুরী, নওগাঁ।।
নওগাঁর সাপাহার উপজেলায় মালবাহী পিক-আপ ভ্যান উল্টে হাবিবুর রহমান (৩০) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত হাবিবুর রহমান ঠাকুরগাঁও জেলার রানীশংকইলের হাসান আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান সাপাহার ও পোরশা উপজেলার বিভিন্ন এলাকা থেকে কাঁচামাল কিনে ঠাকুরগাঁও জেলায় নিয়ে গিয়ে বিক্রি করতেন। রবিবার তিনি বিভিন্ন এলাকা থেকে কপি কিনে পিক-আপ ভ্যানে বোঝাই করে মালামালের উপর বসে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর মোড় নামক স্থানে পৌঁছলে পিকআপ চালক মোড় ঘুড়তে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ফেললে মাল বোঝায় পিক-আপ ভ্যানটি উল্টে যায়। এসময় হাবিবুর রহমান মাল ও ভ্যানের নীচে চাপা পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
সাপাহার থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ ঘটনা নিশ্চিত করে জানান সংবাদ পেয়ে পুলিশ দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।
You must be logged in to post a comment.