নওগাঁয় পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮, ৬:০৩ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ।।

নওগাঁর মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে আরাফাত রহমান (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তার ভাঁসমান মৃতদেহ উদ্ধার করা হয়।

আরাফাত রহমান উপজেলার শিবরামপুর কওমী মাদ্রাসা ছাত্র ও একই উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামের ফজলুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ জানান গত মঙ্গলবার, মঙ্গলবার দুপূরে আরাফাত রহমানসহ ৭/৮ জন ছাত্র মাদ্রাসার পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। সন্ধ্যায় তাকে না পাওয়া গেলে খোঁজাখুজি শুরু এক পর্যায় পুকুরের পানিতে ভাঁসমান মৃতদেহ দেখতে পায়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চত করে বলেন, ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ