নওগাঁয় পর্নোগ্রাফী ভিডিও সরবরাহকারী ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

নওগাঁ প্রতিনিধি
শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ৭:৫৭ অপরাহ্ন

নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজার থেকে পর্নোগ্রাফী ভিডিও সরবরাহকারী ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩।

র‍্যাব-৫, সিপিসি-৩ এক প্রেস রিলিজের মাধ্যমে জানান, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে বৃহস্পতিবার বিকাল সোয়া ৩ টার সময় পর্নোগ্রাফী ভিডিও সরবরাহ করার দায়ে ৫ জনকে গ্রেফতার করেছেন।

পরবর্তীতে গ্রেফতারকৃত ৫ জনের বিরুদ্ধে নওগাঁর ধামইরহাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা সহ গ্রেফতারকৃতদের থানা পুলিশের হস্তান্তর করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ