নওগাঁর মহাদেবপুরে একটি উচ্চ-বিদ্যালয়ে সময় মতো বেতনের টাকা পরিশোধ করতে না পারার কারনে ২০২২ ইং সালের এসএসসি’র পস্তুতি (টেস্ট) পরিক্ষা চলাকালে অন্তত ১৫ জন ছাত্রকে পরিক্ষা না নিয়ে রুম (বিদ্যালয়) থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক এর বিরুদ্ধে।
ঘটনাটি ছাত্রদের অভিভাবকসহ এলাকাবাসীর মাঝে জানাজানি হওয়ার পর ছাত্র অভিভাবক সহ স্থানিয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের রসুলপুর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। প্রতিবাদে বিক্ষুদ্ধ শিক্ষার্থী (ছাত্ররা) বিদ্যালয়ের শহীদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এ বিদ্যালয়ের ২০২২ ইং সালের এসএসসি পরিক্ষার্থী রিমন শিল ও অন্তর প্রামাণিক সহ কয়েক জন ছাত্র জানান, এসএসসি’র পস্তুতি পরিক্ষা রাসায়ন ও পৌরনীতি বিষয়ে পরীক্ষা হয়েছে আজ। কিন্তু পরীক্ষা চলাকালে হঠাৎ করেই তাদের পরীক্ষার রুম থেকে বের করে দেন প্রধান শিক্ষক সন্তোষ কুমার।
এসময় প্রধান শিক্ষক ছাত্রদের জানিয়ে দেন, ৩ মাসের বকেয়া বেতন ও পরীক্ষার ফি দিতে না পারার কারণে তাদের পরিক্ষা দিতে দেওয়া হবে না। তাই ফি পরিশোধ না করা পযন্ত কোন পরীক্ষায় অংশ নিতে দেয়া হবে না বলেও জানানো হয় ছাত্রদের।
এব্যাপারে রসুলপুর উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার প্রামানিক ঘটনার সত্যতা শিকার করেছেন সংবাদকর্মীদের কাছে। তিনি জানান বের করে দেয়া হয়েছিল ঠিকই। কিন্তু প্রায় ১ ঘন্টা পরে তাদের আবারও নিজ নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে ডেকে আনা হয়েছে এবং সবাই পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
এবিষয়ে বক্তব্য নিতে নওগাঁ জেলা এবং মহাদেবপুর উপজেলা শিক্ষা অফিসারের ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
You must be logged in to post a comment.