নওগাঁয় পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ এ্যাডভোকেসী সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮, ৮:০০ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ।।

“প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি“ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ এ্যাডভোকেসী সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে মা ও শিশু পরিবার কল্যান কেন্দ্রে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ড. কুস্তরী আমিনা কুইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডাঃ মোমিনুল হক, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডাঃ কামরুল আহসান টিপু, জেলা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক অনার্স এ্যাসোসিয়েশানের সভাপতি আতোয়ার রহমান খোকা প্রমুখ বক্তব্য রাখেন। সভায় ডাক্তার, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাগন, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ