নওগাঁয় পত্নীতলা উপজেলা অা’লীগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮, ৭:৩৬ পূর্বাহ্ন

এনামুল হক, পোরশা,  নওগাঁ।।
নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলীকে (৬৫) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মাহমুদপুর গ্রামে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান,অন্যান্য রাতের ন্যায় সেই রাতেও বিভিন্ন জায়গায় নির্বাচনী ওয়ার্ক শেষে মাইক্রো যোগে বাড়ী ফিরছিলেন।বাড়ীর সামনে মাইক্রো থেকে নামা মাত্র ওতপেতে থাকা চারজন মুখসধারী দুর্বৃত্তরা এলোপাতারী ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র অন্যদৃষ্টিকে জানান, রাতে বাড়ির সামনে ইসহাকের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয়রা অারো জানান, ঘটনার সময় ইসহাকের গাড়ির চালক দুলাল হোসেন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্বৃত্তদের মুখে কাপড় বাধা ছিল। ফলে প্রাথমিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ