আর, আর চৌধুরী, নওগাঁ ।।
নওগাঁয় বৃহস্পতিবার জেলা পর্যায়ের নিয়মিত অভিবাসন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেলে নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ হল রুমে পাল্ল্যামেন্টারী ককাস অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্টের আয়োজেনে ওয়ারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে ও বোয়াফ এর সহযোগিতায় আয়োজিত মতবিনিময় সভায় সভপতিত্ব করেন পাল্যামেন্টারী ককাস অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান এবং জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-টিএক্স ফাউন্ডেশনের (তাইওয়ান) প্রেসিডেন্ট লিসা লিন, টিএক্স ফাউন্ডেশনের (তাইওয়ান) আন্তর্জাতিক উপদেষ্ঠা ফ্রিদা মিরিক্লিস, টিএক্স ফাউন্ডেশনের সেক্রেটারী ইরু লাই, রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার আল মামুন, ওয়ারবি’র চেয়ারম্যান সৈয়দ সাইফুল ইসলাম, নিরাপদ অভিবাসী সংক্রান্ত জাতীয় নের্টওয়াকের (বোয়াফ) চেয়ারম্যান নাজমুল আহসান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, সাপ্তাহিক প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক ও প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, ইসরাফিল আলম পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ মাসুদ পারভেজ প্রমুখগন।
You must be logged in to post a comment.