নওগাঁয় নির্বাচন পরবর্তী সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গুলি, ৩ জন গুলিবিদ্ধ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ৮:১৬ অপরাহ্ন

নওগাঁ জেলা সদর উপজেলার বর্ষাইল ইউপির কসবা গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘোড়া মার্কা প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থী আল কাফি তুহিনের সাথে প্রথমে আওয়ামী লীগ সমর্থক ও পরবর্তীতে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালালে ৩ জন গুলিবিদ্ধ হন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সোয়া ৮টারদিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ভোট কারচুপি হয়েছে বলে প্রায় দুই থেকে আড়াই শত জন সমর্থক নিয়ে ৮নং কেন্দ্রের ফলাফল ঘোষণা বাঁধাগ্রস্ত করতে চিফ জুডিশিয়াল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম ও নওগাঁ সদর সহকারী কমিশনার ভূমি নাহারুল ইসলামকে অবরুদ্ধ করেন এবং গাড়ি ভাংচুর করলে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের সাথে ও তাদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ অবরুদ্ধ ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করতে লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করেন।

একই সময় তারা পালটা আক্রমণ করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ সংঘর্ষে সতন্ত্র প্রার্থীর পক্ষের ৩ জন আহত হয়েছে বলে জানা যায়। আহতরা হলেন, তুহিন (৫০) শাকিল (১৮) বিঞ্জু (১৮)। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তুহিন ও শাকিলকে রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে রেফার্ড করেন।

নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয় জানান, ঘটনাস্থলে দুই পক্ষের সংঘর্ষ ঘটলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতিতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ