নওগাঁয় নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ

নওগাঁ প্রতিনিধি
শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ৮:৪৯ পূর্বাহ্ন

নওগাঁর মান্দার গনেশপুর ইউনিয়নের সতিহাট বাজার এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব হানিফ উদ্দিন মণ্ডলের সমর্থক ও সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শফিউল হক বাবুল চৌধুরীর সমর্থকদের মাঝে শুক্রবার দিনগত সন্ধারপর সংঘর্ষ হয়। সংঘর্ষে দু’পক্ষের কয়েকজন সমর্থক আহত হন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাবুল চৌধুরীর সমর্থকরা আনারস প্রতিকের পক্ষে সতীহাট বাসস্ট্যান্ডে ভোট চেয়ে প্রচারণা চালাতে থাকেন। হঠাৎ করে হানিফ চেয়ারম্যানের লোকজন শ্রীরামপুর গ্রামের হাফেজ শান্ত মৌলভী (৩৫) কে আক্রমণ করলে এসময় উভয় পক্ষের সংঘর্ষে শ্রীরামপুর গ্রামের রানা (৩৬) ও বাবু চৌধুরী (৩৬) সহ দু পক্ষের বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়।

এ ঘটনায় সতন্ত্র প্রার্থীর সমর্থকরা সুষ্ঠু নির্বাচন ও প্রচারণার পরিবেশ দাবি করে রাজশাহী-নওগাঁ মহাসড়কের সতীহাটে সড়ক অবরোধ করলে খবর পেয়ে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন।

এ বিষয়ে নৌকা প্রতিকের প্রার্থী হানিফ উদ্দিন মণ্ডল সাংবাদিকদের বলেন, আমার ৫ জন কর্মী আহত হয়েছেন।

সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শফিউল হক বাবুল চৌধুরী বলেন, আমার ৩ জন কর্মী গুরুতর আহত হয়েছেন এবং ইতি মধ্যেই গুরুতর জখম হওয়ার কারনে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পস্তুতি চলছে।

সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দু’ পক্ষের মধ্য সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি করেছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ( সংবাদ সংগ্রহকালে) থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ