নওগাঁয় নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্মদান, সুস্থ্য আছেন সন্তানরা

নওগাঁ প্রতিনিধি
বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ৮:৫৪ অপরাহ্ন

নওগাঁর ধামইরহাটে বিলকিস আক্তার বানু (৩৫) নামে এক গৃহবধু ৩ টি সন্তানের জন্ম দিয়েছেন। নওগাঁর পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে বুধবার দুপুরে অপারেশন ছাড়ায় নরমালভাবে ৩ সন্তানের জন্ম দেন। ৩ সন্তানের মধ্যে ২ ছেলে ও মেয়ে সন্তান।

বিলকিস বানু নওগাঁর ধামুরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের বড়থা গ্রামের জৈনক ছয়ফুল ইসলামের স্ত্রী। ৩ সন্তান জন্ম দেবার খবরটি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে বেশ আলোড়ন তৈরি হয়।

৩ সন্তানের শারীরিক অবস্থা ভালো হলেও মায়ের শারিরীক অবস্থা অনেকটা খারাপ বলে সংবাদ সংগ্রহকালে জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ। গৃহবধূর পরিবারটি খুবই অসহায়। ৩ সন্তানকে প্রতিদিন ১কেজি গাভির দুধসহ বাড়তি খাবার খাওয়ানোর পাশাপাশি সন্তানদের মাকে ভিটামিন জাতীয় খাবার বেশি বেশি করে খাওয়াতে হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই মাস পূর্বে প্রসব ব্যাথা জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলো ঐ গৃহবধূ। দীর্ঘদিন চিকিৎসা চলার পরে গতকাল সফলভাবে কোন অপারেশন ছাড়া নরমাল ভাবে পরপর ৩ সন্তান জন্মলাভ করেছে।

এদিকে অসহায় দম্পতির পাশে দাঁড়িয়ে আর্থিকভাবে সহযোগিতা প্রদানের লক্ষ্যে কাজ করছেন এলাকার সচেতন মহল বলে জানাগেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ