নওগাঁর মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর নামক স্থানে আত্রাই নদীর পানিতে গোসলে করতে নেমে নিখোঁজ হওয়া স্বামী-স্ত্রী’র মৃতদেহ দীর্ঘ প্রায় ২২ ঘন্টাপর আজ সোমবার উদ্ধার করেছে রাজশাহী থেকে আসা ডুবুরি’র দল।
এর আগে গতকাল রবিবার সকাল ১১ টার দিকে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর নামক স্থানে আত্রাই নদীর পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হোন স্বামী-স্ত্রী। নিহতরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকায় পারভেজ হোসেন (২২) ও তার অন্তসত্বা স্ত্রী মিনি আক্তার ওরফে সোমা (১৮)।
স্থানীয় ও স্বজনরা জানান, পারভেজ হোসেন ও মিনি আক্তার মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে তার ভাইরা ভাই জুয়েলের বাড়িতে বেড়াতে আসেন। বাড়ির পাশে আত্রাই নদীর পানিতে তারা গোসল করতে নামেন এবং নিখোঁজ হয়ে হোন। মহূর্তে ঘটনাটি জানাজানি হলে ঘটনাস্থলে লোকজন জড়ো হয়। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ও মহাদেবপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছান। এরপর নিখোঁজ স্বামী-স্ত্রীকে উদ্ধারে ডুবরিকে খবর দেওয়া হলে রাজশাহী থেকে ডুবুরি’র দল ঘটনাস্থলে পৌছে রবিবার বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে উদ্ধার কাজ বন্ধ রাখেন। এরপর আজ সোমবার সকাল সাড়ে ৮ টায় আবারও অভিযান শুরু করে প্রথমে সকাল ৯ টারদিকে পারভেজ হোসেন এর মৃতদেহ উদ্ধার করেন এবং কয়েক মিনিটের ব্যবধানে মিনি আক্তার সোমার মৃতদেহ উদ্ধার করেন।
নিখোঁজ স্বামী-স্ত্রী’র মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, সোমবার সকাল থেকে ডুবুরি উদ্ধার অভিযান পরিচালনা করাকালে সকাল ৯ টা থেকে সারে ৯ টার মধ্যেই নিখোঁজ স্বামী-স্ত্রী’র মৃতদেহ উদ্ধার করেন।
You must be logged in to post a comment.