নওগাঁয় দূর্বৃত্তদের হামলায় মোটর সাইকেল আরোহী স্ত্রী নিহত, স্বামী আহত

নওগাঁ প্রতিনিধি
সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২, ৬:৪৯ অপরাহ্ন

নওগাঁয় হেলমেট পরিহীত দূর্বৃত্তদের হামলায় মোটর সাইকেল আরোহী স্ত্রী নিহত, স্বামী আহত। ঘটনাটি ঘটেছে গতরাতে নওগাঁ জেলা সদর উপজেলায়।

সুত্রে জানাগেছে, নওগাঁ জেলা সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের বালিয়া গাড়ি গ্রামের মোঃ আকরাম আলী (৪৫) নওগাঁ শহরে ছোট বোনের বাড়ি হতে মোটরসাইকেল যোগে স্ত্রী সাথী বানু ৪২ কে সাথেনিয়ে নিজ বাড়ি ফেরার পথে যমুনি নামক স্থানে পৌঁছালে হেলমেট পরিহিত ৪ জন দুর্বৃত্তদের কবলে পরেন। ১৬ জানুয়ারী রবিবার দিনগত রাত সারে ৮ টার দিকে ৪জন হেলমেট পরিহীত দুর্বৃত্তরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে মোটরসাইকেল চালক স্বামী আহত হলেও তার  মাথায় হেলমেট থাকায় তার স্ত্রী সাথী বানু দুর্বৃত্তদের হামলায় ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

নিহতের স্বামী আহত আকরাম আলী সাংবাদিকদের জানান, নওগাঁ শহরের বরুনকান্দিতে ছোট বোনের বাসায় খাবার খেয়ে রাত আনুমানিক ৮ টারদিকে আমি ও আমার স্ত্রী মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে যমুনি নামক স্থানে পৌঁছালে ৪ জন হেলমেট পরিহিত দুর্বৃত্তরা  মোটরসাইকেল এর গতিরোধ করেন, এসময় মোটর সাইকেল না থামিয়ে ঘটনাস্থল থেকে চলে যাবার চেস্টা করলে, পেছন আঘাত করলে আমার স্ত্রীর মাথায় লেগে মাটিতে পড়ে যায় এবং আমিও বালেন্স করতে না পেরে মোটর সাইকেল সহ ঘটনাস্থলে পড়ে গেলেও আমি আতংকগ্রস্থ ও আহত অবস্থায় রাস্তার পাশের বাঁশ ঝারের দিকে গিয়ে চিৎকার চেচামেচি শুরু করলে এলাকার লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকার লোকজন আমাকে আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ওসি (তদন্ত) রাজিবুল ইসলাম জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে নিহত সাথী বানুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, জড়ীত যেই হোক না কেন ছার দেওয়া হবে না, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ