নওগাঁয় ডোবা থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
রবিবার, ১৭ অক্টোবর, ২০২১, ৭:২৮ পূর্বাহ্ন

নওগাঁয় রাস্তার পাশের একটি ডোবা থেকে বিনয় চন্দ্র দাস (৪২) নামে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত বিনয় চন্দ্র নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কুড়কুচি গ্রামের বিরেন চন্দ্র দাসের ছেলে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টারদিকে মান্দা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক এবং মান্দা থানার ওসি মোঃ শাহিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের পরিবার এবং স্থানীয় ইউপি সদস্য নিতাই চন্দ্র জানান, নিহত বিনয় চন্দ্র দাস কিছুটা মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন বিকালে প্রতিমা বিসর্জ্জনের পরে তিনি ঘটনাস্থলের পাশে রাস্তায় মাদকাসক্ত অবস্থায় বসে ছিলেন। রাতে বাসায় ফিরতে দেরি হওয়ায় তার স্ত্রী এবং ছোট ভাই খুঁজতে গিয়ে রাস্তার পাশের ডোবায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান। তাদের ধারনা সে বাসায় ফেরার পথে ডোবায় পরে গিয়ে আর উঠতে পারেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি মোঃ শাহিনুর রহমান জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার সকালে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ