নওগাঁয় ডিবি পুলিশের অভিযান ফেন্সিডিল ও ইয়াবা সহ আটক-৩

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮, ৭:০৯ অপরাহ্ন
প্রতীকী ছবি।

আর.আর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি।।

নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১শত ২০ বোতল ফেন্সিডিল ও ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোট ৩ জনকে আটক করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি কে এম শাসসুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে ও দুপুরে জেলার পত্নীতলা ও বদলগাছী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে উপরোক্ত মাদক সহ ৩ জনকে আটক করা হয়েছে। পত্নীতলা উপজেলার তোতা মিয়া (৩৪) কে দুপুরে আখেড়া মোড় নামক স্থানে অভিযান চালিয়ে আটক করে তার সাথে থাকা ব্যাগ থেকে ১২০ বোতল ভারতীয় মাদক ফেন্সিডিল জব্দ করা হয়। তোতা মিয়া উপজেলার হালিমনগর গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।

ওসি আরো জানান, একই দিন সকালে বদলগাছী উপজেলার চকগোপীনাথ গ্রামে এক অভিযান চালিয়ে ওই গ্রামের জাহিদুল ইসলাম (৫০) ও মাহমুদুল হোসেন (৩৫) কে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পৃথকভাবে মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ