নওগাঁর আত্রাইয়ে চিলাহাটি হতে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মোছাঃ রুপালী বেগম (৩৮) নামে এক গৃহবধুর মৃত্যু।
বুধবার সকাল ১১টায়দিকে আত্রাই স্টেশন লোহার ব্রীজ সংলগ্ন বিহারীপুর এলাকায় এঘটনাটি ঘটে। নিহত রুপালী বেগম উপজেলার ধুলাউরি গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রুপালী বেগমের স্বামী খাইরুল ইসলাম বিদেশে থাকেন। মাঝে মধ্যেই তার সাথে পারিবারিক কলহ হতো। পারিবারিক কলহের কারণে এদিন সকালে রুপালী বেগম অভিমানে চিলাহাটি হতে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপদিলে এসময় ট্রেন তার দেহ প্রায় এক কিলোমিটার দূরে চলে যায়। ফলে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মনজের আলী বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
You must be logged in to post a comment.