আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁর রানীনগরে ট্রেনের ধাক্কায় মানষিক ভারসাম্যহীন রুনা আক্তার (২৫) নামের এক যুবতীর মৃত্যু হয়েছে।
রানীনগর রেলস্টেশনের উত্তরপাশের পানলা এলাকায় বৃহস্পতিবার (৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রুনা ঠাকুরগাঁওয়ের ছোটখচাবাড়ি গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন রুনা উপজেলার হেলালিয়াহাট ও ছাতনি- ঢেকড়ায় এলাকায় ঘুরাঘুরি করছিল। সে অসুস্থ হয়ে পড়লে হেলালিয়া হাটের কয়েকজন তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করে। রেল লাইন পার হওয়ার সময় সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মেয়েটি মানষিক ভারসাম্যহীন হওয়াই ময়না তদন্ত না করে তার অভিভাবকের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
You must be logged in to post a comment.