নওগাঁয় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ যুবক নিহত

নওগাঁ প্রতিনিধি
সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২, ৭:৪৬ অপরাহ্ন

নওগাঁয় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপন (৩২) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

মর্মান্তিক এদূর্ঘটনাটি ঘটেছে সোমবার ২১ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টারদিকে নওগাঁর আত্রাই উপজেলার মস্কিপুর পাগলা মোড় এলাকায়।

নিহত রিপন আত্রাই উপজেলার লালপাড়া গ্ৰামের মোঃ জহির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে রিপন মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে উপজেলার মস্কিপুর পাগলা মোড় এলাকায় পৌঁছালে  একটি খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এব্যাপারে আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রাথমিত সুরতহাল রির্পোট অন্তে মৃতদেহটি উদ্ধার পূর্বক পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় স্বজনদের কাছে মৃতদেহটি হস্তান্তর করা হয়েছে।

এছাড়া ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনানুগ পদক্ষেপ পক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ