নওগাঁয় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দূর্ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত একজন।
মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে শনিবার দিনগত সন্ধা ৭ টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটামোড় পুলিশ ফাঁড়ি এলাকার নওগাঁ-রাজশাহী মহা-সড়কের হাটচকগৌরী নামক স্থানে। নিহত ব্যাক্তি হলেন, নওগাঁর মান্দা উপজেলার মৈনম (মোল্লাপাড়া) গ্রামের মৃত ছোলাইমান মোল্লার ছেলে মতিউর রহমান ওরফে মতিন মোল্লা (৩৮) ও আহত ব্যাক্তি হলেন, একই গ্রামের মৃত মোসলেম এর ছেলে তোজাম্মেল হোসেন (৪৬)।
দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নওহাটামোড় পুলিশ ফাড়ি ইনচার্জ এস আই জিয়াউর রহমান জিয়া প্রতিবেদককে জানান, খবর পাওয়ার পরই দ্রুত দূর্ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর মৃতদেহর প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে মৃতদেহ উদ্ধার করে ফাঁড়ি হেফাজতে নেওয়া হয়েছে। এসময় দূর্ঘটনা কবলীত মোটর সাইকেল ও ট্রাক ফাঁড়ি হেফাজতে নেওয়া হলেও পুলিশ পৌছার পূর্বেই ঘাতক ট্রাকের চালক পালিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের ভাইরা রেজাউল ইসলাম জানান, নিহত মতিউর রহমান মতিন ও তার আরেক ভাই মৈনম বাজারে যৌথভাবে কসমেটিকস এর ব্যবসা (দোকান)করেন।
শনিবার সন্ধায় মতিউর রহমান মতিন তোজাম্মেল কে সাথেনিয়ে মৈনম বাজার থেকে মোটর সাইকেল যোগে নওগাঁ যাওয়ার পথে সন্ধা ৭টারদিকে হাটচকগৌড়ী নামক স্থানে পৌছালে এসময় নওগাঁ থেকে মহাদেবপুর গামী বালু বহণ কাজে নিয়োজীত বেপরোয়া গতীতে চলাচলকারী একটি ট্রাকের সাথে মোটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই মতিউর রমহান মতিন মর্মান্তিকভাবে নিহত হোন এবং তোজাম্মেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ঘটনার সংবাদ পেয়ে নিহত মতিউর রহমান মতিন এর স্বজনরা ফাঁড়িতে এসেছেন। সংবাদ সংগ্রহকালে আইনানুগ পক্রিয়া চলমান রয়েছে বলেও প্রতিবেদককে নিশ্চিত করেছেন পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই জিয়াউর রহমান।
You must be logged in to post a comment.