নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় একজন পিএসসি পরীক্ষার্থী নিহত ও আহত এক

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮, ৮:৫৩ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ।।

নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর নামক স্থানে ট্রাক্টরের ধাক্কায় পিএসসি পরীক্ষার্থী মাসুম (১১) নিহত ও আবু রায়হান (১১) গুরুতর আহত হয়েছেন। নিহত মাসুম উপজেলার ইসবপুর ইউনিয়নের চন্দ্রঘোলা গ্রামের আবু হানিফের পুত্র এবং আহত রায়হান একই গ্রামের আলম হোসেনের পুত্র। তারা দুজনেই চন্দ্রঘোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম জানান, মাসুম ও রায়হান পিএসসি পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পথে রবিবার বেলা পৌনে ২ টার সময় ইসবপুর নামক স্থানে পিছন দিক থেকে একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই মাসুম মারা যায় এবং গুরুতর আহত হয় রায়হান। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে সুত্রে জানা গেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ