নওগাঁয় ট্রাক্টরের চাপায় সেনা সদস্য ও ব্যবসায়ী নিহত

নওগাঁ প্রতিনিধি
মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২, ৭:৪৬ অপরাহ্ন

ন‌ওগাঁয় ট্রাক্টরের নিচে চাপা পড়ে আরমান খান নাদিম (৪২) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার দুপুরে ট্রাক্টরের নিচে চাপ পরলে আহত অবস্থায় রামেক হাসপাতালে চিকিৎসাকালে ঐ দিনই সন্ধার পর মৃত্যু বরণ করেন।

সোমবার দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার বান্নীতলা বাজার এলাকায় বালু পয়েন্টে এ দূর্ঘটনা ঘটে। নিহত অবসরপ্রাপ্ত সেনাসদস্য আত্রাই উপজেলার খট্টেশ্বর খানপাড়া গ্রামের আরিফুজ্জামান খানের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে বান্নীতলা বাজার এলাকায় বালু পয়েন্টে থেকে ট্রাক চলাচলের জন্য উপযোগী রাস্তা তৈরি করে নিচ্ছিলেন আরমান খান নাদিম। এসময় একটি ট্রাক্টর পিছনে  যাওয়ার সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬ টারদিকে তার মৃত্যু হয়।

এব্যাপারে আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অপর দুর্ঘটনায় নওগাঁর মহাদেবপুরে ট্রাকের চাপায় একজন ভুটভুটি আরোহী সরিষা ব্যবসায়ী নিহত হয়েছেন।

১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০ টারদিকে মহাদেবপুর উপজেলার ছাতড়া সড়কের চাঁন্দাশ বাজার সংলগ্ন ইট ভাটা মোড় নামক এলাকায় মহাদেবপুরগামী সরিষা বহনকারি একটি ভুটভুটিকে বিপরীতগামী একটি ট্রাক চাপাদিলে দূর্ঘটনাস্থলেই ভুটভুটি আরোহী ও সরিষা ব্যবসায়ী আবুল কালাম (৪২) নামে একজন ব্যাক্তি নিহত হয়। নিহত আবুল কালাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বামন গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে বলে প্রাথমিকভাবে জানাগেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ