আর, আর চৌধুরী, নওগাঁ ।।
নওগাঁর রানীনিগরে ট্রাকের ধাক্কায় ওভি আহম্মেদ (১২) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পশু হাসপাতাল মোড়ে এ ঘটনাটি ঘটে। নিহত ওভি আহম্মেদ রানীনগর ফাইম উদ্দিন মেমোরিয়াল একাডেমী স্কুলের ৬ষ্ট শ্রেনীর ছাত্র। ওভি আহম্মেদ নওগাঁ সদর উপজেলার চক গুলাটি গ্রামের মোস্তাফা হোসেনের ছেলে
রানীনগর থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, সকালে রানীনগর বাজার থেকে সাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছিল ওভি। পথে রানীনগর থেকে নওগাঁ গামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওভি। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
You must be logged in to post a comment.