আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁয় বিপরীদমূখী ট্রাকের চাপায় মোটর সাইকেলের দুই আরোহী গুরুতর আহত। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া পাঠিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওহাটামোড় পুলিশ ফাঁড়ির এস আই মামুনুর রশিদ জানান, বগুড়া শহরে বসবাসকারী নওগাঁর সাপাহার উপজেলার মাষ্টারপাড়া গ্রামের মহসিন এর ছেলে মোটর সাইকেল চালক কামরুজ্জামান মারুফ (২৫) ও একই গ্রামের এনামুল হক এর ছেলে জহির উদ্দীন বাবর (২৫) (একটি রেজিঃ বিহীন আর টি আর) মোটর সাইকেল যোগে ২৯ জানুয়ারী মঙ্গলবার বগুড়া শহর থেকে দেশের বাড়ি সাপাহার উপজেলার মাষ্টারপাড়া গ্রামে যাওয়ার পথে সকাল সোয়া ১১ টারদিকে নওগাঁ-মহাদেবপুর সড়কের কদমতলী মোড় (শ্যামপুর) নামক স্থানে পৌছলে এসময় বিপরীদমূখী অঙ্গাত একটি ট্রাক ঘটনাস্থলে মোটর সাইকেলটিকে চাপাদিয়ে পালিয়ে যায়। দূর্ঘটনার সাথে সাথে খবর পেয়ে এস আই মামুনুর রশিদ ও এটি এস আই মেহেদী ঘটনাস্থলে পৌছে প্রথমে গুরুতর আহত কামরুজ্জামান মারুফ ও জহির উদ্দীন বাবরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েদেন এবং দুমড়ে-মুচড়ে যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে নওহাটামোড় পুলিশ ফাঁড়ি হেফাজতে নেয়। সংবাদ সংগ্রহকালে আহত দুজনের অবস্থা আশংখ্যাজনক বলে জানাগেছে।
You must be logged in to post a comment.