নওগাঁয় জেলা বিএনপির সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধি
শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২, ১০:২৭ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে নওগাঁয় জনসভা সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার শহরের কেডির মোড় বিএনপি’র দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান বলেন, জেলা বিএনপির উদ্যোগে গত ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে শহরের নওজোয়ান মাঠ এক জনসভার আয়োজন করা হয়।

কিন্তু এই জনসভা বানচালের চেষ্টায় একই সময় একই মাঠে যুবলীগও কর্মসূচি ঘোষণা করলে জেলা প্রশাসন পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করে। পরে প্রশাসনের অনুমতি না পেয়ে কেন্দ্রীয় নেতাদের সিধান্তে জনসভা স্থগিত করা হয়। তিনি আরো বলেন, একই দাবিতে চলতি মাসের ১২জানুয়ারি জনসভার জন্য শহরের তিনটি স্থান ব্যাবহারের অনুমতি চেয়ে আবারও স্থানীয় প্রশাসনের নিকট সার্বিক নিরাপত্তা ও সহযোগীতা চেয়ে আবেদন করা হয়েছে। তাই ১২ জানুয়ারি জনসভা সফল করতে সার্বিক সহযোগিতা কামনা করেন প্রশাসনের।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন আহমেদ ও রফিকুল আলম নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ