নওগাঁয় জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮, ৭:১৪ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ ।।

২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দের উপর ফরমায়েশী আদালতের রায়ের প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

শনিবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় জেলা বিএনপির কার্যালয় সামনে এ বিক্ষোভ সমাবেশ করে।

জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা লেঃ কর্নেল অবঃ আব্দুল লতিফ খান, সাবেক এমপি রায়হান আক্তার রনি, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম টুকু ও আমিনুল হক বেকলা, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম হোসেন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মামুন বিন ইসলাম ওরফে দোহা, সহ-সভাপতি রোমিও, যুগ্না সম্পাদক সোহাগ হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমিও কুমার সরকার, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেনসহ অঙ্গ সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। বক্তারা ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দের উপর ফরমায়েশী আদালতের রায়ের তিব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ