নওগাঁয় জমিজমা নিয়ে বিরোধ-নারীসহ আহত ৭ জন

নওগাঁ প্রতিনিধি
মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ৭:৩৯ অপরাহ্ন

নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের মারপিটে নারীসহ ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জমি নিয়ে বিবাদে মারপিটের ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকাল ৫টায় নওগাঁর মহাদেবপুর উপজেলার হাসানপুর গ্রামে। এ ঘটনায় আহতরা হলেন, হাসানপুর গ্রামের মৃত কফিল উদ্দীনের পুত্র মমতাজ (৬৫), তার স্ত্রী ফিরোজা বেগম (৫৮), ছেলে ফিরোজ হাসান (৩৫), ফিরোজের স্ত্রী সাথী আক্তার (৩০), বারবাকপুর গ্রামের আসগর আলীর পুত্র মোহাম্মদ আলী (৩৫), বকাপুর গ্রামের ইছা মন্ডলের পুত্র আব্দুস সালাম (৫৫) ও মহিলা কলেজ পাড়ার কলিমুদ্দীনের পুত্র সাইফুল (২৪)।

প্রথমে আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় সাথী আক্তার ও আব্দুস সালাম সহ ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ঘটনার বিষয়ে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দীন মাহমুদ জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ