নওগাঁর রাণীনগরে বন্ধুদের সাঙ্গে ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৩ ঘন্টা পর মেহেদী হাসান (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার কাশিমপুর রাজবাড়ির পাশে ছোট যমুনা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত মেহেদী হাসান উপজেলার বাহাদুরপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
এব্যাপারে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, এদিন দুপুর আনুমানিক আড়াই টার দিকে মেহেদী হাসান তার কয়েকজন বন্ধুদের সঙ্গে কাশিমপুর এলাকায় ছোট যমুনা নদীতে গোসল করতে যায়। মেহেদী হাসান সাঁতার জানত না। গোসল শেষে তার বন্ধুরা উঠে এলেও মেহেদী হাসান নদী থেকে উঠে আসেনি। এরপর তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে স্থানীয় লোকজন ও তার বন্ধুরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পাওয়ার পরই পুলিশ সহ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মেহেদী হাসানকে উদ্ধারের চেষ্টা চালায়। দীর্ঘ প্রায় ৩ ঘন্টা পর নদী থেকে মেহেদী হাসানের মৃতদেহ উদ্ধার করা হয়।
You must be logged in to post a comment.