নওগাঁয় ছিনতাইকৃত পৌনে ৪ লাখ টাকাসহ এক নারী ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে থানা পুলিশে সোর্পদ করেছেন জনতা।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১৭ মে বিকালে নওগাঁর সাপাহার উপজেলা সদরে। সাপাহার উপজেলা সদরের ইসালামী ব্যাংক থেকে আঞ্জুয়ারা বেগম নামের এক গৃহবধূ পৌনে ৪ লাখ টাকা উত্তোলন করার পর বাড়ি ফেরার পথে অপর এক নারী ছিনতাইকারী টাকা গুলো কেড়ে নিয়ে দৌড়ে পালানোর সময় গৃহবধূর চিৎকারে জনতার ঐ নারী ছিনতাইকারীকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন।
আটককৃত নারী ছিনতাইকারী হলেন, পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার নজিপুর পৌর শহরের জৈনক বুলু’র মেয়ে নাসিমা (২৬)।
আরও পড়ুন : পুলিশের নাম ভাঙিয়ে টাকা নিতেন মৎস্যজীবী লীগ নেতা
ছিনতাইকারীর কবলে পরা গৃহবধূ আঞ্জুয়ারা বেগম জানান, আমি ইসলামী ব্যাংক সাপাহার শাখা হতে ৩ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করে বাড়িতে রওনা দিলে উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় ঐ নারী ছিনতাইকারী আমার কাছে থাকা টাকার ব্যাগ কেড়ে নিয়ে দ্রুত পালিয়ে যেতে থাকলে আমি পিছুনিয়ে চোর-চোর বলে চিৎকার দিলে উপস্থিত জনতা তাকে আটক করেন এবং থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
সত্যতা নিশ্চিত করে সাপাহার থানার ওসি (তদন্ত) আল মাহমুদ জানান, নারী ছিনতাইকারীকে আটকের পর থানায় সোর্পদ করেছেন স্থানীয় জনতা। ঐ নারী ছিনতাইকারীর কাছে থেকে এ সময় ৩ লাখ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
You must be logged in to post a comment.