নওগাঁয় চোলাই মদ খেয়ে যুবকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
শনিবার, ১৬ অক্টোবর, ২০২১, ৭:২৭ পূর্বাহ্ন

নওগাঁয় চোলাই মদ খেয়ে নীতিশ পাহান (১৯) নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে নওগাঁর ধামুরহাট উপজেলায়।

শুক্রবার ভোর ৫টার দিকে চোলাই মদ খাওয়া অবস্থায় পূজো মন্ডপ থেকে ভ্যান যোগে বাড়ি ফেরার পথে ধামুরহাট উপজেলার আমাইতাড়া বাজার এলাকায় পৌঁছালে সেখানে ভ্যান থেকে পড়ে তার মৃত্যু হয়। নিহত নীতিশ পাহান উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর চৌঘাট তালপাড়া আদিবাসী পাড়ার জগেন পাহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলা সদরে পূজা মন্ডপের প্রতিমা দেখার জন্য বন্ধুদের সাথে বের হয় নীতিশ পাহান। রাতে আনন্দ উৎসবের এক পর্যায়ে মাত্রাতিরিক্ত চোলাই মদ খেয়ে অসুস্থ্য হয়ে পড়েন নিতীশ পাহান। পরে ভোর হলে সেখান থেকে ভ্যান যোগে বাড়ি ফেরার পথে উপজেলার আমাইতাড়া বাজার এলাকায় পৌঁছালে ভ্যান থেকে হঠাৎ পড়ে যান নিতীশ। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ কে,এম রাকিবুল হুদা বলেন, খবর পেয়ে প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে ময়না তদন্তের জন্য পক্রিয়া চলাকালে মৃতের পরিবার কোন অভিযোগ করবেনা জানায়, অভিযোগ না থাকায় সৎকারের জন্য মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি জিডি দায়ের করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ