নওগাঁয় ব্যাটারী চালিত (অটো-চার্জার) চালকে হত্যাকরে অটো-চার্জার ছিনতাই এর ঘটনা ঘটেছে।
রাস্তার ধারে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানিয়রা থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে মৃতদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছেন। হত্যাকান্ডের স্বিকার অটো-চালক হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার খোর্দ্দকালনা গ্রামের আহাদ আলীর ছেলে হাসান আলী (১৭)।
থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, অটো চালক হাসান আলী প্রতিদিনের ন্যায় শনিবার ১৯ ফেব্রুয়ারী ভাড়ায় চালানোর জন্য বাড়ি থেকে অটো চার্জার নিয়ে বের হয়ে যায়। এরপর গভীররাতেও হাসান বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন আত্বীয়-স্বজন সহ বিভিন্নস্থানে খোঁজখবর নেওয়ার পর কোন খোঁজ পয়নি।
পরেরদিন রবিবার ২০ ফেব্রুয়ারী সকালে মহাদেবপুর উপজেলার মহিষবাথান মোড়ের পার্শ্বে রাস্তার ধারে সদ্যরোপণকৃত ধান ক্ষেতে এক যুবকের মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রির্পোট তৈরি করেন। এরিমধেই নিখোঁজ অটো চার্জার চালক হাসান আলীর এটি মৃতদেহ বলে সনাক্ত করেন নিহতের স্বজনরা।
এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
অটো-চার্জার চালকের মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, নিহতের স্বজনদের বক্তব্যমতে প্রাথমিক ভাবে ধারণা করাহচ্ছে অজ্ঞাত ছিনতাইকারীরা অটো চার্জার চালক হাসান আলীকে হত্যাকরে মৃতদেহ ফেলেরেখে অটো চার্জার ছিনতাই করেনিয়ে পালিয়েছেন।
এসময় তিনি আরো বলেন, যতদ্রুত সম্ভব তদন্ত পূর্বক অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।