করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদের পর আজ শুক্রবার থেকে ফের ১৪ দিনব্যাপী সারা দেশে চলছে কঠোর বিধিনিষেধ ( লকডাউন)। তারই ধারাবাহিকতায় নওগাঁ জেলাতেও কঠোর লকডাউনের প্রথম দিন আজ শুক্রবার কঠোর ভাবেই পালিত হচ্ছে সরকারি বিধিনিষেধ (লকডাউন)।
নওগাঁ জেলা শহরের বিভিন্ন রাস্তায় পুলিশী চেকপোষ্ট স্থাপন করা হয়েছে।
এমনকি নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয় নিজেও আজ সড়কে নেমে জরুরী প্রয়োজনে ঘর থেকে সড়কে বের হওয়া মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে দেখা গিয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেটের ভ্রাম্যমান আদলত, র্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসার বিভিন্ন এলাকায় ঘনঘন টহল দেওয়ার কারনে নওগাঁতে সকাল থেকেই কঠোরভাবে লকডাউন পালিত হচ্ছে।
শুধু নওগাঁ জেলা শহর না জেলার মোট ১১ টি উপজেলা সদর শহর সহ জেলা ও উপজেলা গুলোর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট-এ শুক্রবার সকাল থেকেই জেলা ও থানা পুলিশ সহ ফাঁড়ি পুলিশের একাধীক টিম মাঠে অবস্থান করার কারনে জেলা বা উপজেলাগুলোর সড়কগুলো সকাল থেকেই যানবাহন মুক্ত ফাঁকা ছিলো বলা চলে, তবে পাশাপাশি কিছু মানুষদের পায়ে হেটে চলাচল করতে দেখা গেলেও প্রায় সবাই স্বাস্থ্যবিধি বিশেষ করে ( মাক্স) ব্যবহার করেই চলাচল করেছেন।
তারপর যে সব মানুষ সড়কে বের হয়েছেন তাদেরকেও পুলিশের জেরার মুখে পরতে হয়েছে। শুক্রবার সকাল থেকেই নওগাঁতে দোকানপাট ও গণপরিবহণ বন্ধ রয়েছে। সরকারি বিধিনিষেধ কার্যকর করতে নওগাঁ জেলায় মাঠে রয়েছেন প্রায় ১১শ’ পুলিশ। এছাড়াও জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সহ মাঠে রয়েছেন, র্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসার।
আসুন সরকারি বিধিনিষেধ মেনে চলি, নিজে, পরিবার, প্রতিবেশি তথা নওগাঁবাসী সহ দেশবাশীকে করোনা ভাইরাস মুক্ত রাখতে সহযোগীতা করি, জরুরী প্রয়োজন ছাড়া অযথা বাসা বা বাড়ি (ঘর) থেকে বাহির না হই।
You must be logged in to post a comment.