নওগাঁয় চতুর্থ শ্রেণির প্রতিবন্ধি ছাত্রীর ধর্ষণকারী পঙ্কজকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২২ অক্টোবর, ২০১৮, ৮:১১ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ ।।

নওগাঁয় শহরের দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর প্রতিবন্ধি ছাত্রীর ধর্ষণকারী পঙ্কজকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। জেলার ৭টি সামাজিক সংগঠন এর আয়োজন করে। অনুষ্ঠিত মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারন সম্পাদিকা নুরজাহান বেগম, বাসদের নওগাঁ সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, মানবাধিকার সংরক্ষন পরিষদের মুন্নী খাতুন, নারী নেত্রী পারুল আকতার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নেত্রী মিতালী রায় প্রমুখ। ভিকটিমের বাবা-মা ও কাকাসহ এলাকাবাসীরা উপস্থি ছিলেন।

বক্তরা বলেন, নওগাঁ সদরের মধ্যদূর্গাপুর গ্রামের গত বৃহস্পতিবার সকালে বাক প্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষণ করার পর স্থানীয় কমিশনারের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল ধামাচাপা দেয়ার জোর প্রচেষ্টা চালানো হয়। ঘটনায় থানায় মামলা দায়ের করার পর ৫ দিন পার হলেও আজও প্রভাবশালী আসামী পঙ্কজ কুমারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ওই প্রভাবশালীদের যোগসাজশে পুলিশ আসামীকে গ্রেফতার করছে না। অপরদিকে ওই কিশোরীর পরিবারকে বিভিন্ন ভয়ভীতি দেখানোয় নিরাপত্তাহীনতায় রয়েছেন। ধর্ষণকারি পঙ্কজকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ