নওগাঁয় গ্যাস সিলিন্ডার থেকে আগুনে দুটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুবকদের নের্তৃত্বে গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনলেও পরিবার দুটির বাড়িতে থাকা পড়নের কাপড় সহ আসবাবপত্র পুড়েগেছে।
অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে আজ শনিবার ৬ নভেম্বর সকাল ৯ টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার খোর্দ্দনারায়নপুর পশ্চিমপাড়া গ্রামে।
স্থানিয় মোঃ জাকির হোসেন সহ গ্রামের লোকজন জানান, শনিবার সকালে খোর্দ্দনারায়নপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে আইনুল ইসলাম (৪০) এবং মাইনুল ইসলাম (৩৮) বাড়িতে গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় এবং মহূর্তের মধ্যেই আগুনের লেলিহান ছড়িয়ে পড়লে আমরা ( গ্রামের যুবকরা) সহ গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে পৌছে পার্শ্বের পুকুর থেকে পানিদিয়ে আগুন নিয়ন্ত্রণ নিভানো হয়।
তবে আগুন নিভানোর পূর্বেই বাড়িতে থাকা পড়নের কাপড় ও আসবাবপত্র পুড়ে যায়। আগুনে আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আপন দু ভাই এর দুটি পরিবারের বলেও জানানো হয়। ঘটনার খবর পেয়ে স্থানিয় ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র ও ইউপি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানিয়েছেন স্থানিয়রা।
ঐ গ্রামের যুবক মোঃ জাকির হোসেন আরো জানান, গত কয়েকদিন পূর্বেই নওগাঁ ও মহাদেবপুর ফায়ার সার্ভিস কর্তৃক দ্রুত আগুন নিয়ন্ত্রণের পদ্ধতি আমাদের গ্রামের পাশ্ববর্তী (চৌমাশিয়া) নওহাটামোড় বাজারে শিখানো হয়। মূলত দেখা সেই পদ্ধতি ব্যবহার করেই আগুন নিয়ন্ত্রণ করা দ্রুত সম্ভব হয়েছে।