নওগাঁয় গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ৩ জন আটক

নওগাঁ প্রতিনিধি
বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১, ৯:২০ অপরাহ্ন

নওগাঁয় গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৫ গ্রাম হেরোইনসহ ৩ জনকে আটক করেছে। বুধবার সদর থানার পার-বোয়ালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন ভোরে জেলার সদর থানার পারবোয়ালিয়া উত্তরপাড়ার মোঃ সামছুল আলম সোনারের ছেলে মোঃ সেফাতুল্লাহ ওরফে সেতু (৪০) কে ১০ গ্রাম হেরোইনসহ নিজ এলাকা থেকে আটক করা হয়।

অপরদিকে একই দিনে স্কুল পাড়া এলাকা থেকে ৫ গ্রাম হেরোইনসহ একই এলাকার মোঃ বেলাল হোসেনের ছেলে মোঃ মামুন হোসেন ভোলা (২১) এবং পার-বোয়ালিয়া স্কুল পাড়ার মোঃ সেকেন্দার আলীর ছেলে মোঃ সবুজ মিয়া (২৫) কে আটক করা হয়।

মাদক বিরোধী উভয় অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের    চৌকস এস আই মিজানুর রহমান মিজান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ