নওগাঁর সাপাহারে গোসল করতে পুকুরের পানিতে নেমে ওমর আলী (১০) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার মির্জাপুর গ্রামের একটি পুকুরের পানি থেকে ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। নিহত ওমর আলী ঐ গ্রামের জামাল হোসেনের ছেলে ও মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে পড়ুয়া ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ীতে বাবা-মা না থাকায় আনুমানিক সকাল সাড়ে ১০ টারদিকে গোসল করার জন্য বাড়ী থেকে বের হয়ে যায় ওমর আলী। বাড়ীতে তার মা ফিরে এসে দেখেন তার ছেলে সন্তান বাড়ীতে নেই। তার মা ধারনা করেন ছেলে ওমর হয়তো স্কুলে গেছেন। এই ভেবে নিশ্চিন্তে থাকেন তার মাসহ পরিবারের লোকজন।
অপরদিকে দুপুর ১২ টারদিকে ঐ পুকুরে একই গ্রামের তরিকুল মেম্বারের ছেলে জাহিদ গোসল করতে পানিতে নামেন। এসময় তার পায় কিছু একটা বাঁধলে সে পানিতে ডুব দিয়ে একটি মৃতদেহ দেখতে পেয়ে সে ভঁয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে তার দেয়া তথ্যের ভিত্তিতে পুকুরের পানির নিচ থেকে নিহত ওমর আলীর মৃতদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায় স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাপাহার থানার ওসি মোহাম্মদ আল মাহমুদ বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
You must be logged in to post a comment.