নওগাঁয় গৃহবধূর নগ্ন ছবি ফেসবুকে দেওয়ার হুমকি!

নওগাঁ প্রতিনিধি
শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ১১:৫১ পূর্বাহ্ন
প্রতীকী ছবি

নওগাঁ জেলা সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল হোসেনের বিরুদ্ধে একই ইউনিয়নের সিমু বানু (৩৬) নামে এক গৃহবধূর নগ্ন ভিডিও তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি ও ভঁয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে।

এঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে চেয়ারম্যান ও নারী ইউপি সদস্য মোছাঃ সুমিসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৭ / ৮ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার নওগাঁ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী মোছাঃ সিমু বানু কাপড়ের ব্যবসা করেন। প্রতিদিনের মত গত বুধবার অটোচার্জার গাড়ীতে করে কাপড় বিক্রি করতে যাওয়ার সময় অটোচার্জারে থাকা অজ্ঞাত লোকজনের মুখে শুনতে পান চন্ডিপুর ইউপি চেয়ারম্যানকে পুলিশে ধরে নিয়ে গেছে। এরপর গাংজোয়ার স্কুলের পাশে ঐ দিন সকালে কাপড় বিক্রি করার সময় মেম্বার সুমির সাথে দেখা হলে তার কাছে জানতে চায় যে, অটোচার্জার গাড়ীতে আসার সময় শুনলাম চেয়ারম্যানকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে?। এসময় সে চেয়ারম্যানকে মোবাইল করলে চেয়ারম্যানের ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা লোক এসে তার গালে থাপ্পর মারে।

একপর্যায়ে তারা তাকে এলোপাথারী ভাবে লাঠি দ্বারা মারপিট করে চেয়ারম্যানের বাড়ীতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে চেয়ারম্যানের মা তার দুই গালে এলোপাথারী ভাবে থাপ্পর মারে। তাতে ভুক্তভোগী নারীর নাক দিয়ে রক্ত বের হতে থাকে। এসময় চেয়ারম্যানের হুকুমে শরিফসহ অজ্ঞাতনামারা তাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে লাঠি দ্বারা এলোপাথারী ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং পরিহিত কাপড় ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহান ঘটায়।

এক পর্যায়ে চেয়ারম্যান জোরপূর্বক তার কাছে থেকে মিথ্যা জবানবন্দী মোবাইল ফোনে ধারণ করে যে, সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুল ও মোঃ দুলাল মহরীরা তাকে প্রচার করতে বলেছে যে “মোঃ রুবেল চেয়ারম্যানকে পুলিশে ধরে নিয়ে গেছে”। এসময় চেয়ারম্যান রুবেল তাকে উলঙ্গ করে তার নগ্ন ভিডিও তৈরি করে ফেসবুকে ছেড়ে দিবে বলে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয় এবং সে থানা পুলিশের নিকট অভিযোগ করলে তার বাড়ি ঘর আগুন দিয়ে পুড়ে দিবে বলেও হুমকি দেয়।

এ ব্যাপারে ইউপি সদস্য সুমির কাছে তার মুঠোফোনে জানতে চাইলে তিনি ফোনে কোন কথা না বলে সরাসরি সাক্ষাৎ করতে বলেন।

অপরদিকে বক্তব্য নিতে চন্ডীপুর ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তবে লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ