নওগাঁয় এক গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগে ভুক্তভোগী গৃহবধূ নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মামলার সূত্রে জানা যায়, গত বুধবার রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের ইব্রাহিমের ছেলে সাইফুল ইসলাম (৩৫), মৃত ওসমান গণির ছেলে হারুন অর রশিদ (৫০) ও মৃত জহির উদ্দীনের ছেলে ফজলুর রহমান (৩৩) একই গ্রামের কালামের বড়িতে ঢুকে তার স্ত্রী মহসিনা বেগমকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় ভুক্তভোগী গৃহবধূর ডাক- চিৎকারে পাশের ঘর থেকে তার ছেলে নবম শ্রেণির ছাত্র আল-আমিন, তার স্বামী আবুল কালাম এগিয়ে আসলে বিবাদীরা তাদেরকে মারপিট করে পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে শুক্রবার দিবাগত রাতে মহাদেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দীন মাহমুদ জানান, মামলা হয়েছে, মামলাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
You must be logged in to post a comment.