নওগাঁয় গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাব

নওগাঁ প্রতিনিধি
সোমবার, ১ নভেম্বর, ২০২১, ৭:১৭ পূর্বাহ্ন

নওগাঁর বাদলগাছী উপজেলার চকবেনী গ্রামস্থ গোবরচাপা বাজারে অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ স্বামী -স্ত্রীকে আটক করেছে র‌্যাব।
র‌্যাব-৫, সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে রবিবার সন্ধা ৬ টার সময় চট্রগ্রাম জেলার পটিয়া থানার জিরিনাথ পাড়া গ্রামের শ্রী সুনিল চন্দ্র নাথের নবমুসলিম ছেলে মোঃ আবুল হাসান (প্রান্তনাথ) (২৫) ও তার স্ত্রী মোছাঃ খাদিজা বেগম(৪০) কে গাঁজাসহ হাতেনাতে আটক করেন।
র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেন নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক নওগাঁ জেলাসহ বিভিন্ন জেলায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিলো।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ