নওগাঁয় গাঁজাসহ একজন আটক

নওগাঁ প্রতিনিধি
সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ৭:৫৮ অপরাহ্ন

নওগাঁর মান্দায় ৪ কেজি ১শ গ্রাম গাঁজাসহ ছোইমুদ্দিন (৩৫) নামে একজন কে আটক করেছে র‌্যাব। শনিবার দিনগত রাত ৮ টার দিকে উপজেলার মুসিদপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক ছোইমুদ্দিন রাজশাহী জেলার তানোর থানার রঘুনাথপুর গ্রামের আব্দুর রহিম এর ছেলে।

র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প কোম্পানী কমান্ডার মেজর মো. নাজমুস শাকিব বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে মান্দা উপজেলার মসিদপুর গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাবের সদস্যরা।

এসময় মসিদপুর গ্রামে আতাউর রহমান এর মাটির বাড়ীর সামনে ফাঁকা জায়গায় র‌্যাবের সদস্যরা পৌছামাত্র একটি প্লাস্টিকের বাজার করা ব্যাগসহ পালানোর চেষ্টা করে ছোইমুদ্দিন। ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাসি করে গাঁজা গুলো উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, ছোইমুদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ